অভিজিৎ রায়ের প্রতি শেষ শ্রদ্ধা

মাগুরানিউজ.কমঃ 

আততায়ী হামলায় নিহত ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা চত্বরে নিয়ে রাখা হয়েছে।

তার পরিবারের সূত্রে জানা যাচ্ছে, শ্রদ্ধা জানানোর পর তার মরদেহ গবেষণার জন্য মেডিকেল কলেজে দান করা হবে।

গত বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা দেখে ফেরার পথে টিএসসি চত্বরের অদূরে আততায়ীদের হামলায় নিহত হন মুক্তমনা নামে একটি ব্লগের প্রতিষ্ঠাতা মি. রায়।

তার স্ত্রী রাফিদা আহমেদ এ ঘটনায় গুরুতর আহত হন।

পরে আনসার বাংলা সেভেন নামে একটি টুইটার অ্যাকাউন্টে টুইট করে দাবি করা হয় ‘ইসলাম বিরোধী’ অপরাধের জন্য তাকে হত্যা করা হয়েছে।

অভিবাসন সূত্রে এই দম্পতি যুক্তরাষ্ট্রের নাগরিক।

এ হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্র তীব্র নিন্দা জানিয়েছে এবং তদন্তে বাংলাদেশকে সাহায্য করবার প্রস্তাব দিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: