অবশেষে মহম্মদপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে ২ মামলা

মাগুরানিউজ.কমঃ 

images (3)

মাগুরার মহম্মদপুরে আলাদা দুইটি ধর্ষণ চেষ্টার অভিযোগে অবশেষে থানায় পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। উপজেলার মৈফুলকান্ধি গ্রামে রোববার দুপুরে শিশু ও ডুমুরশিয়া গ্রামে রোববার রাতে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দুইটি করা হয়েছে।

সুত্র জানায়, উপজেলার মৈফুলকান্ধি গ্রামের রোববার দুপুরে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তার পিতা ওহিদুজ্জামান বাদি হয়ে স্থানীয় গোলাম রসুলের ছেলে মনিরুল ইসলাম নামে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেছেন।

অপর ঘটনায় রোববার রাতে উপজেলার ডুমুরশিয়া গ্রামে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম করেছে আশিক মোল্যা নামের এক বখাটে যুবক। তাকে মাগৃুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছাত্রীর পিতা আতর আলী বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে পাশ্ববর্তী আড়পাড়া গ্রামের সাইদ মোল্যার ছেলে আশিককে আসামি করে মামলা দায়ের করেছেন।

মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমান বলেন, দুইটি ঘটনারই তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: