খুবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মাগুরানিউজ.কমঃ

khulna-un201402261345592014102919054720141103195255

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জীব বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও চারুকলা ইনস্টিটিউটের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

গত ৩১ অক্টোবর জীব বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও ১ নভেম্বর চারুকলা ইনস্টিটিউটের এ সব পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জীব বিজ্ঞানের মেধা তালিকার ভর্তিচ্ছু প্রার্থীদের আগামী ২৩ নভেম্বর সকাল ৯টায় এবং অপেক্ষমান তালিকার প্রার্থীদেরকে আগামী ১ ডিসেম্বর সকাল ৯টায় সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিসে রিপোর্ট করতে বলা হয়েছে।

অন্যদিকে সামাজিক বিজ্ঞানের মেধা তালিকার ভর্তিচ্ছু প্রার্থীদের আগামী ২০ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে  বেলা সাড়ে ১১টা পর্যন্ত নিবন্ধন এবং দুপুর ১২ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সংশ্লিষ্ট ডিন অফিসে ভর্তি করা হবে।আর ২৭ নভেম্বর অপেক্ষমান তালিকার প্রার্থীদের সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত নিবন্ধন এবং দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সংশ্লিষ্ট ডিন অফিসে সাক্ষাৎ করতে বলা হয়েছে।

চারুকলা ইনস্টিটিউটের মেধা তালিকার ভর্তিচ্ছু প্রার্থীদের আগামী ১৩ নভেম্বর সকাল  ১০টা থেকে  বেলা ২টা পর্যন্ত পছন্দক্রম গ্রহণ ও সাক্ষাৎকার এবং ১৬ নভেম্বর  সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ইনস্টিটিউটের পরিচালকের দপ্তরে ভর্তির জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে। ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষমান তালিকা থেকে রেজিস্ট্রেশন ও দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত ভর্তি করা হবে। ফলাফল  www.ku.ac.bd/admission ঠিকানায় পাওয়া যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: