আইপিএলে নতুন রেকর্ড গড়লেন কোহলি-ডি ভিলিয়ার্স

মাগুরানিউজ.কমঃ 

ab-de-villiers-and-virat-kohli-record-2015-ipl

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে  নতুন রেকর্ড গড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স।

আইপিএলের ৪৬তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দ্বিতীয় উইকেট ২১৫ রানের রেকর্ড জুটি গড়েন কোহলি-ডি ভিলিয়ার্স।

আইপিএলের ইতিহাসে যেকোনো জুটিতে সর্বোচ্চ।  আগের রেকর্ডটি গড়েছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের এডাম গিলক্রিস্ট ও শন মার্শের।  ২০১১ মৌসুমে ব্যাঙ্গালুরুর বিপক্ষে ২০৬ রান করেছিলেন এ জুটি।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ব্যাঙ্গুলুরু।  ইনিংসের ৩ দশমিক ১ বলে ২০ রানে ক্রিস গেইল ফিরে গেলে দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন কোহলি ও ডি ভিলিয়ার্স।

এরপর মুম্বাই বোলারদের ওপর দিয়ে টর্নেডো বইয়ে দেন কোহলি ও ডিভিলিয়ার্স।  ১৬ দশমিক ৫ বল মোকাবেলা করে তারা ২১৫ রানের অনবদ্য জুটি গড়েন।

সবচেয়ে বেশি ভয়ঙ্ককর ছিলেন ডি ভিলিয়ার্স।  মাত্র ৫৯ বলে ১৩৩ রানের এক ইনিংস খেলেন তিনি।  ৪৭ বলে স্পর্শ করেন সেঞ্চুরি।  শেষ পর্যন্ত ১৯টি চার ও ৪টি ছক্কায় আইপিএলে নিজের দ্বিতীয় শতকটি।

কোহলিও ব্যাট হাতে মারমুখী ছিলেন।  ৫০ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৮২ রান করেন ব্যাঙ্গালুরুর এই অধিনায়ক।  দুই ব্যাটসম্যানের দুর্দান্ত ইনিংসে ১ উইকেট হারিয়ে ২৩৫ রান করে ব্যাঙ্গালুরু।

জবাবে ১৯৬ রান তুলতে সক্ষম হয় মুম্বাই ইন্ডিয়ানস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: