৮৫ বছরের ইতিহাসে রোনালদো প্রথম

মাগুরানিউজ.কমঃ 

cr7-1416983789

স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ ১২ ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় পেয়েছে ১০টিতে। হেরেছে ২টিতে। ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান সবার শীর্ষে।   ১২ ম্যাচে তারা প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ৪৬ বার। তাদের জালে প্রতিপক্ষরা বল জড়িয়েছে ১১বার। রিয়ালের ৪৬ গোলের ২০টিই এসেছে প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোর পা থেকে। সবশেষ শনিবার রাতে তিনি প্রতিপক্ষ এইবারের বিপক্ষে জোড়া গোল করেন।  

তার এই জোড়া গোল নতুন এক মাইলফলক স্পর্শ করার সুযোগ দিয়েছে তাকে। লা লিগার ৮৫ বছরের ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে রোনালদো মাত্র ১২ ম্যাচে ২০ গোল করার কৃতিত্ব স্থাপন করেছেন। লা লিগার ইতিহাসে এখন রোনালদোই একমাত্র খেলোয়াড় যিনি সবচেয়ে কম ম্যাচ খেলে ২০ গোল করেছেন।  

এর আগে ১৯৪০ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের একজন খেলোয়াড় যিনি ১৩ ম্যাচ খেলে ২০ গোল করেছিলেন। তারও ১০ বছর পূর্বে অ্যাথলেটিক বিলবাওর খেলোয়াড় বাটা ১৩ ম্যাচ খেলে ২১ গোল করেছিলেন। তাদের রেকর্ডকে পেছনে ফেলে রোনালদো ১২ ম্যাচ খেলেই করেছেন ২০ গোল। গোল করার পাশাপাশি ৬টি গোলে সহায়তাও করেছে পর্তুগিজ তারকা।   বর্তমানে রোনালদো যে হারে গোল করছেন তাতে মৌসুম শেষে তার নামের পাশে শোভা পেতে পারে রেকর্ড ৬৩ গোল। যা মেসির চেয়ে ১৩ গোল বেশি। এর আগে মেসি এক মৌসুমে লা লিগায় ৫০ গোল করেছিলেন। অনেকেই ধারণা করছেন এবার রোনালদো হয়তো মেসির সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বেন।  

শুধু তাই নয়, এইবারের বিপক্ষে তার জোড়া গোলের মধ্য দিয়ে রোনালদো আরো একটি মাইলফলক স্পর্শ করেছেন। লা লিগায় এ পর্যন্ত যতগুলো ক্লাবের বিপক্ষে তিনি খেলেছেন তার সবগুলোর বিপক্ষেই গোলের দেখা পেয়েছেন। লা লিগার ২৯টি ক্লাব এ পর্যন্ত রোনালদোর আক্রমণের শিকার হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: