মাগুরার কুঁচিয়া যাচ্ছে থাইল্যান্ড, চীন, হংকং ও জাপানে

মাগুরানিউজ.কমঃ 

kuchia20141101145843

থাইল্যান্ডে যাচ্ছে মাগুরার কুঁচিয়া। শুধু থাইল্যান্ডই নয়, যাচ্ছে চীন হংকং ও জাপানেও। কুঁচিয়া রফতানি করে প্রতি বছর আয় হচ্ছে কোটি কোটি টাকা।

 

মাগুরার হাওর ও বিল, ডোবা, নদী, ছড়া, পুকুরসহ নানা জলাশয়ে বিপুল পরিমাণ কুঁচিয়া জন্মায়। কুঁচিয়া বাইন প্রজাতির মাছ। কুঁচিয়া শিকার করে জীবিকা নির্বাহ করে অনেক মানুষ। কিন্তু স্থানীয় বাজারে এর চাহিদা নেই।

 

মাগুরার মানুষ কুঁচিয়া খায় না। জালে আটকা পড়লে অনেক জেলেরাই ছেড়ে দেন। তবে ওষুধ হিসেবে কেউ কেউ খেয়েও থাকেন। সনাতন ধর্মাবলম্বী কিছু লোক বাইন মাছের মতই রান্না করে কুঁচিয়া খান।

 

মাগুরার মৎস্য আড়তের নারদ চন্দ্র সরকার জানান, মাগুরার হাওর ও বিল, ডোবা, নদী, ছড়া, পুকুরসহ নানা জলাশয়ে বিপুল পরিমাণ কুঁচিয়া জন্মায়। কুঁচিয়া শিকার করে তারা নির্ধারিত আড়তে নিয়ে আসেন।

 

সাধারণত ১৫০ থেকে ২০০ টাকা কেজি দরে এ মাছ ক্রয় করে থাকেন পাইকাররা। ঢাকায় তারা এ মাছ বিক্রি করেন ২৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে। এগুলো কিনে নেন রফতানিকারকরা। তারাই কুঁচিয়া মাছ চীন, হংকং, জাপান, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে রফতানি করেন। এ মাছ বিক্রি করে একজন শিকারী দিনে ৫০০ টাকার মতো আয় করে থাকেন।

 

মাগুরা সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক বলেন, ‘কুঁচিয়া অঞ্চলভেদে কুঁচে, কুঁইচ্চা ও কুঁচে বাইন নামে পরিচিত। বৈজ্ঞানিক নাম মনোপটেরাস। এ মাছ ৬০ থেকে ৭০ সেন্টিমিটার লম্বা হয়। এগুলো অগভীর খাল-বিল হাওর-বাঁওড়, পুকুর ও মাটির নিচে বাস করে। এ মাছ সাংঘাতিক রাক্ষুসে স্বভাবের। খাদ্য হিসেবে প্রধানত ছোট মাছ ও কেঁচো খেয়ে থাকে।

তিনি বলেন, কুঁচিয়া মাছ অর্থনৈতিকভাবে লাভজনক। তবে মাগুরায় এ মাছ উৎপাদন বৃদ্ধির জন্য পদক্ষেপ নেয়া হয়নি। বাণিজ্যিকভাবে এ মাছ চাষ করা হলে জাতীয় অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে। কর্মসংস্থান সৃষ্টি হবে।

 

জেলা মৎস্য কর্মকর্তা বলেন, দিন দিন কুঁচিয়া ব্যবসা সম্ভাবনাময় হয়ে উঠছে। এ মাছ এখন পর্যন্ত প্রাকৃতিকভাবে জন্ম নিচ্ছে। চাষ করতে হচ্ছে না। খাবারও দিতে হচ্ছে না। চাষ করলে আরও বেশি পরিমাণ কুঁচিয়া রফতানি করা সম্ভব। এতে অর্থনীতি সমৃদ্ধ হবে। সৃষ্টি হবে কর্মসংস্থানের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: