‘৭১ এর পরাজিত শক্তিকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করা হবে:বীরেন শিকদার

মাগুরানিউজ.কমঃ 

downloadযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাডভোকেট বীরেন শিকদার বলেছেন- ‘১৯৭১ সালের পরাজিত শক্তি ১৯৭৫ সালে জাতির জনক শেখ মুজিবর রহমানের পরিবারারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে জাতিকে কলঙ্কিত করেছিল। এই পরাজীত শক্তি একইভাবে ২০০৪ সালে শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা চালিয়ে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল।আমরা সেই পরাজিত শক্তিকে গ্রেনেড দিয়ে জবাব দেব না। তাদেরকে রাজনৈতিকভাবে দেশ থেকে নিশ্চিহ্ন করা হবে।

বুধবার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে আর এস কে এইচ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এ কথা বলেন।

অনুষ্ঠানের প্রধান বক্তা প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব এ্যাড: সাইফুজ্জামান শিখর বলেন,‘ব্যক্তিগত বা রাজনৈতিক শত্রুতার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি। ৭১ এ পরাজয়ের প্রতিশোধ নিতেই তারা বঙ্গবন্ধু ও তাদের পরিবারকে হত্যা করেছে। শেখ হাসিনাকে হত্যার জন্য ২১ বারচেষ্টা করা হয়েছে। ওই পরাজিত শক্তি নিজেদের স্বার্থে দেশ কে ব্যবহার করতে না পেরে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।’বিএনপির আন্দোলন নিয়ে তিনি বলেন, মানুষ এখন খেয়ে পরে সুখে আছে। তাই খালেদা জিয়ার কথায় কেউ আর রাস্তায় নামবে না।

মহম্মদপুর উপজেলা আ.লীগের সভাপতি গোলাম রব্বানির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসির বাবলু, মহম্মদপুর উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, আওয়ামীলীগ নেতা শামছুর রহমান ও ঈদুল শেখসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: