মাগুরানিউজ.কমঃ
৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার একটি প্রশ্ন নিয়ে ফেসবুকজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এটি ফেসবুকে শেয়ার করার সঙ্গে সঙ্গে এনিয়ে নানা কমেন্ট পড়ছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো। প্রশ্নটির উত্তর এক এক জন একেকভাবে দিচ্ছেন। প্রশ্নটি মূলত মানসিক দক্ষতা নিরুপনের জন্য করা হয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন ৩৫তম বিসিএসের পরীক্ষার প্রশ্ন কঠিন হলেও শিক্ষার্থীদের বিনোদনের খোরাক জুগিয়েছে ওই প্রশ্নটি।
প্রশ্নটি হলো:
কোনো বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিঁড়ে নষ্ট হয়ে গেলো। এ অবস্থায় কি করবেন??
১) ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন।
২) বিয়ে বাড়ি ছেঁড়ে চলে যাবেন।
৩) পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন।
৪) আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নিবেন।
আপনি কি বলতে পারেন প্রশ্নটির উত্তর কি হতে পারে??

