স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি তাদের প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করে

মাগুরানিউজ.কম:

140817-magura-jatiyo_shoke_350_205জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার মাগুরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরা দুধ মল্লিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডাকতার সিরাজুল আকবর এমপি।

প্রধান বক্তা ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট সাইফুজ্জামান শিখর।

এডভোকেট শফিকুল ইসলাম মোহনের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রফেসর ডা. সিরাজুল আকবর বলেন, বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করতে তৎকালিন সরকার ইনডেমিনিটি অধ্যাদেশ নামে কালো আইন প্রণয়ন করে। ওই আইন বাতিলে সংসদে যে বিল উত্থাপিত হয়েছিল সেই বিলের পক্ষে ভোট দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের অনেকে এখনো পালিয়ে বেড়াচ্ছে। শুধু ওই খুনিদের বিচার করলেই হবে না। এই ঘটনার অন্তরালে যারা জড়িত রয়েছে তাদেরও বিচারের মুখোমুখি করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা -প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এড. সাইফুজ্জামান শিখর বলেন, স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি তাদের প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করে। অবিলম্বে পালিয়ে থাকা ওইসব খুনিদের খুজে বের করে আমরা অবশ্যই ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে পারব বলে আমরা বিশ্বাস করি।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সংরক্ষিত মহিলা এমপি কামরুল লায়লা জলি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম মিলু প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: