মাগুরানিউজ.কমঃ
ঘরের মাঠে শততম উইকেট নিয়ে অনন্য কীর্তি গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর এক দিন পরে আরেকটি অর্জন হলো সাকিবের। টেস্টে ঘরের মাঠে ২ হাজার রান করেছেন তিনি।
রোববার ফতুল্লা টেস্টের পঞ্চম দিন ব্যাট হাতে মাত্র ৯ রান করেন সাকিব। এর সুবাদে ২ হাজার রানের মাইলফলক পেরিয়ে যান তিনি।
ঘরের মাঠে সাকিবের রানই সর্বোচ্চ। ২৮ ম্যাচে ৫২ ইনিংসে ২ হাজার ৪ রান করেছেন সাকিব। দুটি সেঞ্চুরি ও ১৪টি হাফসেঞ্চুরি রয়েছে তার দেশের মাটিতেই।
সাকিবের পরে ১ হাজার ৯০৩ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন তামিম ইকবাল। ২৬ ম্যাচে ৫১ ইনিংসে এ রান করেন দেশের হয়ে সর্বাধিক টেস্ট ও ওয়ানডে রানের মালিক তামিম। ১ হাজার ৪৫৪ রান নিয়ে তৃতীয় অবস্থানে আছেন মুশফিকুর রহিম।


