মাগুরায় আবারো ২ ‘মানব পাচারকারী’ গ্রেফতার

মাগুরানিউজ.কমঃ
11034211_16192003416452ui48_42tyu67031593851699161_n
আজ দুপুরে মাগুরা শহরের নতুন বাজার ও ভায়না হাসপাতাল গেট এলাকা থেকে সদর থানা পুলিশ
মানব পাচারের অভিযোগে আরিফুজ্জামান ও জসিম উদ্দিন নামে ২ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে আরিফুজ্জামানের বাড়ি মাগুরা সদর উপজেলার দাসনা গ্রামে ও জসিম উদ্দিনের বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়া জেলায় বলে জানিয়েছে পুলিশ।
 
মাগুরা সদর থানার ওসি মুন্সি আসাদুজ্জামান বলেন, ‘গ্রেফতারকৃত মানব পাচারকারীরা জনপ্রতি ৪ লক্ষ টাকা চুক্তিতে মালেয়েশিয়া ও সৌদি আরবে লোক পাঠানোর কথা বলে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। শনিবার মঘি ইউনিয়নের মৃত বরকত উল্লাহর পুত্র শহিদুলসহ ৬ জন মাগুরা সদর থানায় অরিফুজ্জামান ও  জসিম উদ্দিনের নামে মামলা দায়ের করেন। মামলার পর রোববার দুপুরে অরিফুজ্জামানকে মাগুরা শহরের সদর হাসপাতাল গেট এলাকা ও জসিমউদ্দিনকে নতুন বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তদন্তে তাদের বিরুদ্ধে মান পাচারের সত্যতা পাওয়া গেছে।’

এ ব্যাপারে মাগুরা সদর থানা পুলিশ মাগুরা থানার মামলা নং-৩৭(৬)১৫, ধারা-মানব পাচার প্রতিরোধ দমন আইন/২০১২ এর ৮, মামলার আসামী ১) মোঃ জসীম(২৮), পিং-মৃত লুক মিয়া, সাং-নবীনগর পশ্চিম পাড়া, থানা-নবীনগর, জেলা-বি-বাড়ীয়া এবং ২) আরিফুজ্জামান (৪০), পিং-মৃত নূরুজ্জামান, সাং-দাসনা, থানা ও জেলা-মাগুরাদ্বয়কে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করে। বিজ্ঞ আদালত আসামীদ্বয়কে জেলহাজতে প্রেরনের আদেশ দেন।

এর আগে রবিউল ওরফে রানা (২৫) নামে এক মানব পাচারকারীকে আটক করেছে পুলিশ। রবিউল মাগুরা সদর উপজেলার ঢেফুলিয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, অবৈধভাবে নৌপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে মাগুরার একাধিক যুবক নিখোঁজ রয়েছে। দালাল চক্রের খপ্পরে পড়ে নিখোঁজ যুবকদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পাচারকারীদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচারকারী চক্রের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। পাচারকারীদের আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পাচারকারী চক্রের মূল হোতার তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: