আজ শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান
- শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার দারিয়াপুর কালীবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আজিজ মোল্যার কবিতা স্টোরের ৩ লাখ, ওহিদ শেখের আরাফাত স্টোরের ৩ লাখ, বাবলু ফার্মেসীর ৩ লাখ ও রাহাত কম্পিউটারের ২ লাখ টাকাসহ মোট ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকেরা দাবি করেন।
এ ব্যাপারে আরাফাত স্টোরের মালিক ওহিদ শেখ জানান, রাতে একটি ট্রাক এ পথ দিয়ে যাওয়ার সময় দোকানগুলোতে আগুন লাগা দেখেন এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। রাত আড়াইটার দিকে স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে আমার মুদি দোকানে আগুন লাগার সংবাদ জানান। পরে স্থানীয়রা ও শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে আমাদের দোকানের সকল মালামাল পুড়ে যায়। এ ঘটনায় আমাদের ৪ টি দোকান মিলে মোট ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. সামসুল আলম বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ২ টি ইউনিট উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

