শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে নজরুল ইলেক্ট্রনিক ও স্যানেটারী দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সাচিলাপুর বাজারে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ী নাহিদ ইসলাম।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ২ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। পরে মাগুরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ২ টি ইউনিটসহ মোট ৪ টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সংবাদ শোনার পর বুধবার সকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম পুড়ে যাওয়া ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
ব্যবসায়ী নাহিদ ইসলামের পিতা মো. রবিউল ইসলাম বলেন, একসময় আমার জামাই লিপটন এই ব্যবসা পরিচালনা করতো। সে বিদেশ যাওয়ার আগে আমার ছেলে নাহিদের কাছে ব্যবসা বুঝে দিয়ে যায়। এরপর থেকে আমার ছেলে নাহিদ ইসলাম ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিদিনের ন্যায় বেচাকেনা শেষে দোকান বন্ধ করে রাতে বাড়িতে গেলে রাত ১২ টার দিকে মোবাইল ফোনে দোকানে অগ্নিকান্ডের সংবাদ পায়। ততক্ষণে দোকানের সব মালামাল পুড়ে শেষ হয়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনিও দাবি করেন।
শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন লিডার জাহাঙ্গীর আলম বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ২ টি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। আগুনের তীব্রতা বেশি হওয়ায় মাগুরা থেকে আরো ২ টি ইউনিট যোগ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: