শ্রীপুরে সাংবাদিক ও চেয়ারম্যানকে হামলা মামলায় বিএনপি নেতা আটক

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার ৬ নং কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক মো. আইয়ুব হোসেন খানকে হামলা করে আহত ও ইউনিয়ন পরিষদের কার্যালয় ভাঙচুরের মামলায় তিতাস আহমেদ কেবু (৪৫) নামে এক বিএনপি নেতাকে আটক করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। হামলায় আহত আইয়ুব হোসেন খান প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি ও আমার দেশ পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি কাদিরপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। এদিকে তিতাস আহম্মেদ কেবু শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, বুধবার সকাল ১১ টা ৪৫ মিনিটের সময় উপজেলার ঘাসিয়াড়া গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে তিতাস আহমেদ কেবু কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে ভাঙচুর করে। এ সময় ঐ ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক মো. আইয়ুব হোসেন খান তাকে বাঁধা প্রদান করলে তাকেও মেরে জখম করে।

তিনি জানান, এ ঘটনায় বিকেলেই চেয়ারম্যান আইয়ুব হোসেন বাদী হয়ে তিতাস আহমেদকে আসামি করে ৪৪৭/৪২৩/৪২৪/৩০৭/৪২৭/ ৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন। শ্রীপুর থানার মামলা নং ০১ এবং তারিখ ০৫-০৩-২০২৫ ইং। পুলিশ রাতে ঘাসিয়াড়া গ্রামে অভিযান চালিয়ে মামলার আসামি তিতাস আহমেদ কেবুকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক মো. আইয়ুব হোসেন খান বলেন, তিতাস আহমেদ এবং তার ভাই পিয়াস আহমেদ পিয়ালি দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় আমার নামে প্রকাশ্যে অপ্রকাশ্যে এবং ফেসবুকের মাধ্যমে আজেবাজে কথা বলে আসছে। আমি কোনদিন তাদের কোন কথার প্রতিবাদ এবং উত্তর দিই নাই। কেবু মাঝে মাঝে আমাকে প্রান নাশের হুমকি দিয়ে আসছে। তবে গতকাল সে যা করেছে তা খুবই মারাত্মক। সে বুধবার ইউনিয়ন পরিষদের কার্যালয় ভাঙচুর করেছে। আমি বাঁধা প্রদান করলে আমার উপর আক্রমণ করেছে। আলমারি থেকে নগদ টাকা নিয়ে গেছে। কেবুর কাছে কেউই নিরাপদ না। বিভিন্ন সময় এসে বিভিন্ন মানুষকে মেরে আহত করছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: