শ্রীপুরে বিড়ির আগুন হতে অগ্নিকাণ্ডে বৃদ্ধের মৃত্যু

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে বিড়ির আগুন হতে অগ্নিকাণ্ডে ময়না খাঁ (৭৫) নামে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে তিনি আগুনে পুড়ে যায় এবং মঙ্গলবার রাত টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার বাগবাড়িয়া গ্রামের মৃত ইয়াসিন খাঁর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাগবাড়িয়া গ্রামের ময়না খাঁ প্রায় ৬ বছর ধরে অসুস্থতার কারণে বিছানায় থাকতেন। তার ৬ কন্যা সন্তানের বিয়ে হওয়ায় তিনি তার স্ত্রীর সাথে থাকতেন। সন্ধ্যার দিকে তার স্ত্রী গ্রামের একটি ঔষধের দোকানে ঔষধ কিনতে যান। এ সময় বিড়ির আগুন বিছানায় ধরে তার শরীরের অধিকাংশ জায়গা ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যাইনি।
June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: