শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় সদর ইউনিয়ন পর্যায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মেয়েদের প্রথম খেলায় ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ছেলেদের অপর খেলায় শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে তখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

 

শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মমিনুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসেম আলী মণ্ডল, হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুক্তারুজ্জামান, বাখেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান শেখ, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম, শ্রীপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনছুর আহম্মেদ প্রমুখ।
May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: