আজ মঙ্গলবার, অগাস্ট ২৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
- শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, ক্ষুব্ধ অভিভাবকরা
- শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত
- শ্রীপুরে ২ টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের মূল্যবোধ জাগিয়ে তোলা এবং তাদের গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ বিনির্মানে উদ্বুদ্ধ করণের লক্ষ্য ও উদ্দেশ্যকে ধারণ করে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়,ঝিনাইদহের সার্বিক সহযোগিতায় গতকাল মঙ্গলবার দুপুরে শ্রীপুর আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজ হলরুমে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের আংশগ্রহনে “ অভাব নয়,সীমাহীন লোভ ও মানসিকতায় দুর্নীতির প্রধান কারণ” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলার শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও হাটদ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়সহ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪’জন শিক্ষার্থী এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করে। ৪টি দলের পক্ষ-বিপক্ষের যুক্তি-তর্কে বিচারকমন্ডলীর চুড়ান্ত ফলাফলে হাটদ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় দল চাম্পিয়নশীপ ও শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় দল রানার্সআপ অর্জন করে। চুড়ান্ত ফলাফল ঘোষণার পূর্বমুহুর্তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ ও শ্রীপুর উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শেখ মঈদুল ইসলামের সভাপিতত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহের সহকারি পরিচালক কাওসার আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী ও হাটদ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের শিক্ষকবৃন্দ, শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, মডারেট ও বিচারকমন্ডলী ।
আলোচনা সভা শেষে চাম্পিয়ন দল ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


