আজ সোমবার, মে ২৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
- শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
- শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
- সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, জনদুর্ভোগ
- শ্রীপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
- শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
- শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
- শ্রীপুরে গাভীর কৃত্রিম প্রজনন, খামারিদের দুধ উৎপাদন ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ
- সন্তানের মত লালন-পালন করা গরু কালুকে নিয়ে বিপাকে খামারি
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে ইজিবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় একই পরিবারের আরো তিন সদস্য মারাত্মক আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের কুপুড়িয়া-মাঙনডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ষষ্ঠীরাম সাহা (৭০) শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের নাকোল গ্রামের মৃত নন্দলাল সাহার ছেলে। আহতরা হলো- নিহত ষষ্ঠীরাম সাহার স্ত্রী নমীতা রাণী সাহা (৫৫), পুত্রবধূ সম্পা রাণী সাহা (৩৮) এবং নাতনি শ্রেয়া সাহা (৬)।
নিহত ষষ্ঠীরাম সাহার ছেলে সুমন সাহা জানান, রবিবার সকালে অসুস্থ মাকে ডাক্তার দেখানোর জন্য বাবা ও পরিবারের কয়েকজন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হয়। কুপুড়িয়া-মাঙনডাঙ্গা এলাকায় পৌঁছালে ইজিবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়৷ এতে ইজিবাইকের সামনে বসে থাকা বাবা গুরুতর আহত হয়। সাথে থাকা পরিবারের অপর তিন সদস্যও গুরুতর আহত হয়। প্রথমে বাবাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসি। অবস্থার অবনতি হলে হাসপাতালের ডাক্তার বাবাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ২ টা ৪৫ মিনিটের সময় তিনি মৃত্যুবরণ করেন।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, ‘ ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে কুপুড়িয়া-মাঙনডাঙ্গা এলাকায় ইজিবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ষষ্ঠীরাম সাহাসহ চারজন আহত হয়। পরে ষষ্ঠীরাম সাহা সোমবার রাত ২ টা ৪৫ মিনিটের দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


