মাগুরানিউজ.কমঃ
নানা নাটকীয়তার পরও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাননি মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান। আর সে কারণে তার ফাঁসি কার্যকরে আর কোনো বাধা নেই।
এদিকে শনিবার বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে তার পরিবারের সদস্যদের দেখা করতে বলেছে কারাকর্তৃপক্ষ। আর এটিই হবে হয়তো শেষ দেখা।

