শিশুছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করায় শিক্ষক বরখাস্ত

মাগুরানিউজ.কমঃ 

images (5)চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে মাগুরা সদর উপজেলার বেরইল পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার এ সংক্রান্ত অফিস আদেশ অভিযুক্ত ওই শিক্ষকের কাছে পাঠিয়েছে কর্তৃপক্ষ।

মাগুরা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় লিখিত জবানবন্দী নেয়া হয়। সদর থানা সহকারী শিক্ষা অফিসার খালেকুজ্জামান, ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, রাঘবদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার নান্নুসহ শিক্ষক, ছাত্রছাত্রী এবং  এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। পরে ওই শিক্ষক স্কুল থেকে পালিয়ে যান। প্রাথমিক তদন্তে দোষ স্বীকার করায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মাগুরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী তারিকুল ইসলাম লালু জানান, বাংলা বিষয়ের শিক্ষক সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে ইতোপূর্বেও এ ধরণের অভিযোগ ছিল। ২০১৩ সালে  বিদ্যালয়টি সরকারীকরণের পর তিনি দলীয় পদ থেকে পদত্যাগের মৌখিক ঘোষণা দিলেও অদ্যাবধি লিখিত পদত্যাগপত্র জমা দেননি। প্রশিক্ষণে থাকার কারণে তিনি  ছাত্রী নাজেহালের বিষয়টি বিস্তারিত অবগত নন বলেও জানান প্রধান শিক্ষক।

বৃহস্পতিবার সদর থানা শিক্ষা অফিসার লুৎফর রহমান টেলিফোনে শিক্ষক সাখাওয়াত হোসেনকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পান নি জানিয়ে- তা পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলেন, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: