শ্রীপুর এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা

মাগুরানিউজ.কমঃ 

s

মাগুরার জেলার ঐতিহ্যবাহী শ্রীপুর এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১১ জন শিক্ষক ও দু’জন চতুর্থ শ্রেণির কর্মচারীকে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মুক্ত মঞ্চ প্রাঙ্গণে শিক্ষক-কর্মচারী ও পরিচালনা পর্ষদের প থেকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হাসান। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শাহ্ মোঃ আওলাদ হোসেন,প্রাক্তন প্রধান শিক্ষক এম,তোরাব আলী,প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রাক্তন প্রধান শিক মোঃ আবুল কালাম আজাদ এবং প্রবীণ শিক্ষক শচীন্দ্রনাথ বিশ্বাস ।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খলিফা আবুল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ শওকত আলী,সহকারি প্রধান শিক্ষক মোঃ শামিমুল ইসলাম,বিদায়ী শিক্ষক মোঃ শফিঊদ্দিন মিয়া,বিমল কুমার বিশ্বাস,আবুল কাসেম, বিশ্বাস আঃ কুদ্দুস ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শিকদার শফিকুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ,বিদায়ী ও প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,অভিভাবক মন্ডলী,সাংবাদিক ও বিদ্যালয়ের শিাক্ষাথীবৃন্দ । অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক-কর্মচারীদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেওয়া হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: