মাগুরানিউজ.কমঃ
নিজের শেষ বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়লেন শাহিদ আফ্রিদি । আট হাজাড় রানের ক্লাবে নিজেকে অন্তর্ভুক্ত করলেন আফ্রিদি ।
একদিনের ক্রিকেটে নটূণ নজির গড়লেন পাক অলরাউন্ডার শাহিদ আফ্রিদি । আজ বুধবার বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ২১ রান করার সুবাদে আট হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন আফ্রিদি ।
আর সেইসঙ্গে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে ৮ হাজার রান আর ৩০০ উইকেট নেওয়ার অনন্য নজির গড়েন তিনি । আফ্রিদির আগে এই কৃতিত্ব ছিল শ্রীলঙ্কার অল রাউন্ডার সনথ জয়সূর্যের । তার দখলে রয়েছে ১৩,৪৩০ রান আর ৩২৩ উইকেট । এদিন ২১ রান করার পর আফ্রিদির দখলে ৮,০১৯ রান আর ৩৯৫ উইকেট ।

