মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশ দল বিশ্বকাপ ক্রিকেটে স্কটল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেটে জয়ী হওযায় মাগুরাতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। মাগুরাবাসীর পক্ষথেকে বাংলাদেশ দল ও সাকিবকে অভিনন্দন জানিয়েছেন মাগুরানিউজ পরিবার। বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে এই বিজয় অর্জন করায় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানান মাগুরানিউজের অন্যতম উপদেষ্টা এ্যাড. রতন কুমার মিত্র।
বাংলাদেশ ক্রিকেট দলের এ সাফল্যের জন্য এ্যাড. রতন কুমার মিত্র তার অভিনন্দন বার্তায় বাংলাদেশ দলের খেলোয়ার, ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাগণকে বিশেষভাবে ধন্যবাদ জনিয়েছেন।
তিনি আশা করেন, বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। সকল বাধা অতিক্রম করে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুন্নত রাখবে।
নিউজিল্যান্ডের নেলসনে এই ম্যাচে স্কটল্যান্ডের দেওয়া ৩১৯ রানের টার্গেট তাড়া করে চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় টাইগাররা।


