মাগুরানিউজ.কম:
সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাস্তির চিঠি প্রস্তুত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বিসিবি মিডিয়া কমেটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।
জালাল ইউনুস বলেন, ‘বিসিবির আইনজীবীর সঙ্গে পরামর্শ করেই সাকিবের শাস্তির চিঠি প্রস্তুত করা হচ্ছে। চিঠি প্রস্তুত হলেই সাকিবের কাছে পাঠিয়ে দেয়া হবে। তবে ঠিক কবে চিঠি পাঠানো হবে এ বিষয়ে আমি বলতে পারছি না।’
সাকিব ক্ষমা চেয়ে শাস্তি কমানোর আপিল করলে তার শাস্তি কমানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়টা আমার একার সিদ্ধান্ত নয়। এটা বিসিবি বোর্ড সভায় সিদ্ধান্ত হবে।’
সাকিবের শাস্তি বিষয়ে চিঠি প্রস্তুতের বিষয়ে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকতা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আসলে বিসিবি বোর্ড সভায় কোনো সিদ্ধান্ত হলে তার জন্য আবার চিঠি দেয়ার প্রয়োজন হয় না। সাকিবকে চিঠি দেয়ার বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে।’বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম
উল্লেখ্য, বিসিবির কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের দায়ে গত ৭ জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় দেশের সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাস ও দেড় বছরের জন্য দেশের বাইরে খেলা থেকে নিষিদ্ধ করা হয়েছে।

