শান্তিবাগে মোটর সাইকেল চাপায় মাগুরা ডিসি অফিসের ষ্টাফ মশিদুলের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ

MNস্টাফ রিপোর্টার-

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের এমএলএসএস মশিদুল হক (৪৫) আজ বিকালে অফিস থেকে বাড়ি ফেরার পথে টেক্সটাইল মিলের সামনে মোটর সাইকেল দূর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ( ইন্না.…. রাজিউন)।

উপস্থিত স্থানীয়রা জানান- বিকাল ৩টার দিকে অফিস থেকে বাই সাইকেলে চেপে বাড়িতে খেতে যাচ্ছিলেন মশিদুল। ভায়না শান্তিবাগ এলাকার টেক্সটাইল মিলের সামনে একটি দ্রুতগামী মটর সাইকেল এসময় তাকে চাপা দেয়। তিনি মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

দ্রুত মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌছলে বিকাল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি সৈয়দ রবিউল ইসলামসহ প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

ফরিদপুর মেডিকেল কলেজে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তার লাশ মাগুরায় আনার কাজ চলছে। তার নামাজে জানাযার সময় পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: