‘সরকারি চাকরিতে আবেদনের নতুন নিয়ম’ –মাগুরাবাসি জেনে নিন (পর্ব-৪৭)

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদন-

চাকরি প্রত্যাশীদের জন্য সরকার বড় ধরনের সুযোগ সৃষ্টি করেছে। এখন থেকে চাকরির জন্য নিজ হাতে লিখিত আবেদনের প্রয়োজন নেই।

আবেদনের সঙ্গে অসংখ্য সনদ দেয়ারও বিধান বাতিল করা হয়েছে। পোস্টাল অর্ডার, পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করার বিধান রহিত করার বিষয়টিও সক্রিয় বিবেচনায় রয়েছে।

আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র আছে কি না বা আবেদন সঠিকভাবে লেখা হয়েছে কী না-তা পরীক্ষা নিরীক্ষার নামে বছরের পর বছর আবেদন ফেলে রাখার সংস্কৃতি রয়েছে। আবেদনের সঙ্গে জন্মসনদ, নাগরিক সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, চারিত্রিক সনদসহ অনেক ধরনের কাগজপত্র সংযুক্ত করার বিধান ছিল। এটা আবেদনকারীদের জন্য অতিরিক্ত বিড়ম্বনা। সে চাকরি পাবে কি না-তার নিশ্চয়তা নেই-অথচ তার আগেই আবেদন করতে গিয়ে তাকে নানা ঘাটে পয়সা গুনতে হয়, না হয় হয়রানির মুখে পড়তে হয়। এসব থেকে চাকরি প্রত্যাশীদের মুক্তি দিতেই সরকার নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র নির্ধারিত ফরমে চাকরি প্রত্যাশীকে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময়ে আবেদনপত্রে উল্লেখ করা শর্তের সপক্ষে প্রমাণপত্র হাজির করতে হবে। তবে আবেদন ফরমে প্রার্থীকে অঙ্গীকার করতে হবে যে, তার দেয়া তথ্য সঠিক। ভুল তথ্য দিলে প্রার্থী আইনানুগ শাস্তি গ্রহণে বাধ্য থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: