রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল

মাগুরানিউজ.কমঃ 

images (7)ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় আবদুল লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী রোববার সারা দেশে সকাল-সন্ধা হরতাল ডেকেছে সম্মিলিত ইসলামী দল।

বুধবার জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির মহাসচিব জাফরুল্লাহ খান এক সংবাদ সম্মেলনে এ হরতাল আহ্বান করেন।

তিনি বলেন, ‘‘গত ১৬ অক্টোবরই আমরা ঘোষণা দিয়েছিলাম ২২ তারিখের মধ্যে লতিফ সিদ্দিকী গ্রেফতার না হলে ২৬ অক্টোবর সারা দেশে হরতাল পালন করবো। সরকার ব্যর্থ হয়েছে। তাই আমাদের পূর্বঘোষণা অনুযায়ী রোববার সকাল-সন্ধ্যা হরতাল হবে।’’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মবিন, মুসলিম লীগ একাংশের কাজী আবুল খায়ের, খেলাফত যুব আন্দোলনের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে আবদুল লতিফ সিদ্দিকী বলেন, “আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী।”

তার বক্তব্যের ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: