রোববার থেকে ফের ৭২ ঘণ্টার হরতাল

মাগুরানিউজ.কমঃ 

bzpx5vge

টানা ১০৮ ঘণ্টার হরতালের রেশ যেতে না যেতেই আবারো হরতালের ফাঁদে পড়লো দেশ। আগামী রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত চলমান অব্যাহত অবরোধ কর্মসূচির পাশাপাশি ফের ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এদিকে আগামী রোববার ইসলামী ছাত্রশিবিরও সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।

এর আগে গত রোববার থেকে প্রথম দফায় ৭২ ঘণ্টার হরতাল ডেকেছিল ২০ দলীয় জোট। পরে তা বাড়িয়ে ১০৮ ঘণ্টা করা হয়।

এ কারণে এসএসসি পরীক্ষা দুইবার পিছিয়ে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। এখন আগামী রোববার থেকে আবার টানা ৭২ ঘণ্টার হরতাল দেয়ায় ফের পরীক্ষার পেছানোর আশঙ্কা তৈরি হলো।

দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুলি করে অসংখ্য নেতাকর্মীকে পঙ্গু ও আহত করা, দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেপ্তার, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার, বিচারব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণ, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতাদের ও সব রাজবন্দির মুক্তির দাবিতে এ হরতাল আহ্বান করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: