মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পরিবেশ মেলা

মাগুরানিউজ.কমঃ

1434104196

‘শত কোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করি না নিঃশ্ব’ শ্লোগান নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাগুরায় পরিবেশ মেলা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়।

আজ সকালে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়ের বিভিন্ন ক্লাসের ছাত্ররা পৃথক পৃথক স্টলে পরিবেশ সম্মত দেশি ফল, ফুল ও পরিবেশ সুরক্ষামূলক বিভিন্ন মডেল প্রদর্শনীর আয়োজন করে।

প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহাত আনোয়ারসহ অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

পরে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, বাসুদেব কুন্ডু, মাগুরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপিকা সরকার ও মো. ইমাম হোসেন প্রমুখ।

আলোচনায় বক্তারা পরিবেশ সুরক্ষায় ছাত্রদের ভূমিকার বিষয়ে আলোকপাত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: