মাগুরায় ৫ শতাধিক নেতা-কর্মীর আ’লীগে যোগদান

মাগুরানিউজ.কমঃ 

pak20141103mjhmn185506

মাগুরার মহম্মদপুরের জোকা ও বালিদিয়া গ্রামে বুধবার আলাদা দুইটি অনুষ্ঠানের মাধ্যমে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। 

সকালে প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব-২ অ্যাড. সাইফুজ্জামান শিখরের জোকা গ্রামের বাসভবনে বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দীনের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, আলহাজ সাঈদুর রহমান,  জাকির হোসেন, আছাদুজ্জামান, জিন্নাহ উদ্দীন, আব্দুস সালাম, আব্দুল মান্নান মন্ডল প্রমুখ।

এ সময় রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিন্নাহ উদ্দীন ও বিএনপি নেতা সাঈদ মাষ্টারের নেতৃতে দুই শতাধিক নেতাকর্মী অ্যাড. সাইফুজ্জামান শিখরের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

অন্যদিকে,আজই দুপুরে বালিদিয়া ইউনিয়নের শিকদারের মোড়ে বিএনপির ৩ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। ৫ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব-২ অ্যাড. সাইফুজ্জামান শিখর।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সভাপতি স্থানীয় চেয়ারম্যান মফিজুর রহমান মিনা, নহাটা ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, গোলজার রহমান, বিএনপি নেতা আজগর শিকদার প্রমুখ।

এ সময় ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার শিকদার ও সাধারণ সম্পাদক ছদর উদ্দিনের নেতৃত্বে ৩ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: