মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরের নারায়নপুর গ্রামের চাঞ্চল্যকর পংকজ বসু হত্যাকান্ডের আরো এক আসামিকে মঙ্গলবার রাতে উপজেলার রাড়িখালী বাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম মশিয়ার শেখ (৪৫)। তিনি নারায়নপুর গ্রামের মৃত: মোজাম শেখের ছেলে।
সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রাড়িখালী বাজার থেকে মশিয়ার শেখকে গ্রেপ্তার করে। আজ সকালে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত জামিন নামন্জুর করে মশিয়ার শেখকে জেলহাজতে প্রেরন করেছে।
উল্লেখ্য গত ১২ সেপ্টেম্বর রাতে পংকজ বসু খুনের পর থেকে মশিয়ার পালিয়ে বেড়াচ্ছিলেন। এরআগে গ্রেপ্তারকৃত আক্কাস শেখের দেয়া স্কীকরোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী এ নিয়ে ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


