মাগুরানিউজ.কমঃ
মাগুরায় ইয়াবা ও ফেনসিডিলসহ নজরুল ইসলাম ওরফে ভুট্টো নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়। ভুট্টো মাগুরা সদর উপজেলার পারনান্দুলিয়া গ্রামের কাঙ্গালী বিশ্বাসের ছেলে।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের মেজর আশরাফ জানান, বিকেলে মাগুরা সদর উপজেলার পারনান্দুলিয়া গ্রামে মাদক ব্যবসায়ী ভুট্টোর বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় ৪২৮ পিস ইয়াবা ও ৩৩ বোতল ফেনসিডিলসহ ভুট্টোকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন।


