মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

মাগুরানিউজ.কমঃ 

b36001

মাগুরার মহম্মদপুর উপজেলার কালিশংকরপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মো. হারুন মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মো. হারুন মোল্লা কালিশংকরপুর গ্রামের মৃত আবদুল হাকিম মোল্লার ছেলে।

নিহতের ভাই পান্নু মিয়া জানান, সকাল ৭টার দিকে হারুন মোল্লা কালিশংকরপুর এলাকার গুচ্ছগ্রাম বাজার থেকে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সকাল ৮টার দিকে কর্তব্যরত ডাক্তার গোলাম রসুল তাকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল চালককে আটকের চেষ্টা চলছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: