মাগুরায় ব্যাংকার ও অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে ডাকাতি

মাগুরানিউজ.কমঃ

download (10)মাগুরা শহরতলির কুকনা এশিয়া মহিলা কলেজপাড়ায় ব্যাংকার সোহরাব হাওলাদার ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য ঝন্টু মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সময় অস্ত্রের মুখে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করেছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

এ সময় ডাকাতদের মারধর ও ধারালো অস্ত্রের কোপে চারজন আহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে।    

সোহরাব হাওলাদারের ছেলে জুয়েল জানান, রাত ৩টার দিকে লোহার গেট ভেঙে ১০-১২ জনের মুখোশধারী ডাকাত দল তাদের বাড়িতে প্রবেশ করে। তার মা ফাতেমা বেগম শব্দ পেয়ে ঘরের দরজা খুলে বেরিয়ে এলে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। একই সঙ্গে পিস্তল ঠেকিয়ে তাকে ও তার বাবাকে জিম্মি করে বেদম মারধর করে। এ সময় ডাকত দলের সদস্যরা আলমারি ভেঙে চার ভরি সোনার গয়না, নগদ ২৫ হাজার টাকা, একাধিক মোবাইল সেটসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

জুয়েল আরো জানান, একই সময় ঝন্টু মিয়া নামে অপর এক প্রতিবেশীর বাড়িতে একইভাবে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে ঝন্টু মিয়াকে কুপিয়ে ও পরিবারের সদস্যদের মারধর করে নগদ ২৫ হাজার টাকা ও পাঁচ ভরি সোনার গয়নাসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। এ ঘটনার পর আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সদর থানার এসআই মানিক জানান, এটি ডাকতি নয়, চুরি ও মারধরের ঘটনা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চুরি ও দস্যুতার অভিযোগে সদর থানায় মামলা করেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: