মাগুরায় প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন

মাগুরানিউজ.কমঃ 

child_11588
উৎসবমুখর পরিবেশে মাগুরায় ৪৯৮ টি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ১৮২টি, শ্রীপুর উপজেলায় ৮৪টি, মহম্মদপুর উপজেলায় ১২৮টি ও শালিখা উপজেলার ১০৪টি বিদ্যালয়ের প্রতিটি বিদ্যালয়ে শিশুদের প্রত্যক্ষ ভোটে ৭ জন কাউন্সিলর নির্বাচিত হয়। ৭ জন কাউন্সিলরের নেতৃত্বেই স্কুলের ছাত্র-ছাত্রীরা পরবর্তীতে তাদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে।
এর আগে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়। প্রার্থীরা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে লিফলেট, পোষ্টার, নির্বাচনী ক্যাম্পেইন করে। স্কুলের ঘরে জাতীয় নির্বাচনের আদলে গোপন বুথ বসানো হয়। প্রার্থীদের নামে নামে ছাপানো হয় ব্যালট বাক্স, ব্যালট পেপার। নির্ধারিত সময়ে প্রাথমিক বিদ্যালয়ের ৩য় থেকে ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা গেটে লম্বা লাইনে দাঁড়িয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দেয়।
সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোটে নির্বাচিত মাগুরা পৌরসভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত কাউন্সিলর কানিজ ফাতেমা, সাদিকা শারমিন, রাফিদ ইসলাম, ইউদাদ বিনতে সাজিদ, মেহেদী হাসান লিমন জানায়,  নির্বাচিত হতে পেরে খুশি এবং আগামীতে বিদ্যালয়ে সার্বিক উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা করবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুদ্দোহা জানান, নির্বাচিত প্রতিনিধিরা টিকাদান, বৃক্ষরোপন, পরিস্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কাজে শিক্ষকদের সহযোগিতা করে থাকে। ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যায় তারা প্রতিনিধির দায়িত্ব পালন করে। এ নির্বাচনের মাধ্যমে কোমলমতি শিশুদের মাঝে গণতান্ত্রিক চেতনার উন্মেষ হবে। তাদের মাঝে নেতৃত্বের বিকাশ ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি হবে যা শিশু মনোজগতে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: