মাগুরায় নাশকতার মামলায় বিএনপির ৬ কর্মী গ্রেফতার

মাগুরানিউজ.কমঃ 

1405496771

নাশকতার মামলায় মাগুরা সদর উপজেলা থেকে বিএনপির ছয় কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (১৮ মার্চ) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

সদর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিপ্লব কুমার জানান, গ্রেফতারকৃত বিএনপি কর্মীদের মধ্যে সদরের ঘোড়ানাছ গ্রামের খায়রুল আলম কাদের, ভায়না টিটিডিসি পাড়ার খালিদ হাসান পিয়াল ও ভিটাসাইরের মাহবুব হাসানকে সোমবার (১৬ মার্চ) রাতে শহরের মৎস্য অফিস ও গাড়িতে আগুন দেওয়া এবং বোমা হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে।

এছাড়া অপর তিনজনকে সম্প্রতি শহরের ভূমি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: