মাগুরানিউজ.কমঃ
মাগুরায় দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে মাগুরা পল্লী বিদ্যুতের অফিসের কাছ থেকে এগুলো জব্দ করা হয়।
বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান বিকাল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আটকের বিষয়টি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্ত থেকে ছেড়ে আসা একটি ট্রাক আটক করা হয়। ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় দেড় কোটি টাকার বিভিন্ন ধরণের ভারতীয় মালামাল জব্দ করা হয়।
তবে চালকসহ ট্রাকে থাকা ৪ জন পালিয়ে গেছে বলে জানান তিনি।


