মাগুরানিউজ.কমঃ
মাগুরায় খলিল ফকির (৪৮) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
মাগুরা জেল সুপার তায়েফ উদ্দিন মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার বিকাল ৫টায় মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি খলিল ফকির বুকে ব্যথা অনুভব করেন। তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খলিল ফকির ঢাকার যাত্রাবাড়ীর ফকির চাঁদের ছেলে।


