মাগুরায় ট্রাকে পেট্রোল বোমা হামলার ঘটনায় মামলা

মাগুরানিউজ.কমঃ

11034211_1619200tyu3416452ui48_4267031593851699161_n

মাগুরা সদর উপজেলার মঘির ঢাল এলাকায় শনিবার (২১ মার্চ) রাতে ট্রাকে পেট্রোল বোমা হামলায় ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে।

সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সালম বাদী হয়ে সন্ত্রাস নির্মূল আইনে মামলাটি দায়ের করেন।

মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহম্মদকে প্রধান আসামি করে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত হিসেবে আরো ৩০ জনকে আসামি করা হয়েছে। 

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় মাগুরানিউজকে বলেন, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২১ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলার মঘির ঢাল এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় নয় জন দগ্ধ হয়। এদের মধ্যে রোববার পর্যন্ত তিনজনের মৃত্যু হয়। বাকি ছয়জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: