মাগুরায় এ বছর ১০ কোটি টাকার সরিষা উৎপাদন হবে

মাগুরানিউজ.কমঃ

download (1)

মাগুরায় উচ্চ ফলনশীল বারি-১৪ ও বারি-১৫ জাতের সরিষার আবাদ কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। মৌসুমের শুরুতে কৃষি বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এ দুটি অধিক ফলনশীল সরিষা আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করে। নতুন উচ্চফলনশীল সরিষা আবাদে আশানুরূপ ফল পাওয়া গেছে। এতে সরিষা আবাদে কৃষকের মধ্যে ব্যাপক আগ্রহ ফিরে আসবে বলে আশা করছে কৃষি বিভাগ।

আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে জেলায় সরিষার বাম্পার ফলন আশা করছেন কৃষকেরা। প্রথমদিকে বপণ করা সরিষা কর্তন শুরু করেছেন বলে কৃষকেরা জানান। কয়েকদিনের মধ্যে পুরোদমে সরিষা ঘরে তুলবেন বলে আশা করছেন তারা।

জানা গেছে, চলতি মৌসুমে  জেলার সদর , শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলায় ১১ হাজার ৯৭৫ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। লাভজনক ও অনুকূল আবহাওয়া থাকায় লক্ষ্যমাত্রার বেশি জমিতে এবার সরিষার আবাদ হয়েছে। এ বছর জেলায় ১০ কোটি টাকা মূল্যের ১৫ হাজার টন সরিষা উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করে সহস্রাধিক কৃষক বাড়তি আয় করছেন। 

সূত্র জানায়, ফলন কমে যাওয়া, উৎপাদনের জন্য বেশি সময় লাগার কারণে দিন দিন এ এলাকার কৃষকেরা সরিষা চাষে উৎসাহ হারাচ্ছিলেন। সাধারণত কৃষকেরা স্থানীয় জাতের পাশাপাশি বারি-৯ ও টোরি-৭ জাতের সরিষার আবাদই বেশি করতেন। কম ফলন ও সময় বেশি লাগায় অলাভজনক হওয়ায় কৃষক সরিষার আবাদ মাত্রারিক্ত কমিয়ে দেন। চলতি মৌসুমের শুরুতে কৃষি বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত অধিক ফলনশীল জাতের বারি-১৪ ও বারি-১৫  সরিষা আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করে। পাশাপাশি কৃষক বারি ৫ ও ৮ জাতেরও সরিষার আবাদ করছেন।

 

নতুন উচ্চফলনশীল সরিষা আবাদে আশানুরূপ ফল পাওয়া গেছে। এতে সরিষা আবাদে কৃষকের মধ্যে ব্যাপক আগ্রহ ফিরে আসবে বলে আশা  করছে কৃষি বিভাগ। নতুন এ দুটি জাতের সরিষা মাত্র ৭৫-৮০ দিনে ঘরে তোলা যায়। হেক্টরে ফলন হয় দেড় হাজার কেজি। সরিষা কেটে ওই জমিতেই আবার বোরোর আবাদ করা যায়।  এতে কৃষি জমির সর্বাধিক ব্যবহার নিশ্চিত হয়।

সরেজমিন দেখা গেছে, মাঠে মাঠে কৃষক সরিষা পরিপক্ক হয়ে আসছে। অনেক মাঠে কৃষকেরা আগাম জাতের সরিষা কর্তন করতে শুরু করেছেন। দুই-তিন দিনের মধ্যে তারা পুরোদমে সরিষা কর্তনে ব্যস্ত সময় পার করবেন। এবার সরিষার ভালো ফলন পেয়ে কৃষকেরা খুশি। জেলার বিভিন্ন হাটবাজারে নতুন সরিষা উঠতে শুরু করেছে। ভোজ্যতেলের ব্যাপক চাহিদা ও বাজার চড়া থাকায় সরিষার ভালো দাম পাচ্ছেন কৃষক। প্রতি মণ ভেজা সরিষা এক হাজার ৩০০ টাকা থেকে এক হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। 

মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের কৃষক ফিরোজ আহম্মেদ ও আহাদ মোল্যা বলেন, বারি-১৪, ১৫ জাতের উচ্চ ফলনশীন সরিষা কৃষকদের মধ্যে সাড়া জাগিয়েছে। এতে কৃষক আবার সরিষা আবাদে ফিরে আসছেন। 

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোকলেছুর রহমান বলেন, বারি-১৪ এ এলাকায় গত মৌসুম থেকে চাষ শুরু হয়েছে। চলতি মৌসুম থেকে বারি-১৫ উচ্চফলনশীল জাতের সরিষার পরীক্ষামূলক চাষ শুরু হয়েছে। ফলন ভালো হওয়ায় নতুন এই জাত সম্পর্কে কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: