মাগুরায় উদ্ধার হাত ও মুখ বাঁধা লাশটি কোটচাঁদপুরের সন্ত্রাসী ছব্দুল হোসেনের

মাগুরানিউজ.কমঃ

Magura_map_181540793

মাগুরায় উদ্ধার হাত ও মুখ বাঁধা লাশটি কোটচাঁদপুরের সন্ত্রাসী ছব্দুল হোসেনের বলে জানাগেছে।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ধোপাবিলা গ্রাম থেকে নিখোঁজ চরমপন্থি দলের সদস্য ছব্দুল হোসেনের (৪৫) লাশ মাগুরা জেলার শালিখা উপজেলার ছোট থৈয়পাড়া থেকে হাত ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। ছব্দুল ধোপাবিলা গ্রামের ভরস তুল্লোর ছেলে। তার বিরুদ্ধে ঝিনাইদহের বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

পারিবারিক সুত্রে জানা গেছে গত সোমবার ধোপাবিধা গ্রামের স্কুল পাড়ার মইনুদ্দীনের বাড়ি থেকে কে বা করা ছব্দুলকে তুলে নিয়ে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। বুধবার সকালে মাগুরা জেলার শালিখা উপজেলার ছোট থৈয়পাড়া থেকে ছব্দুলের হাত পা ও মুখ বাধা লাশ উদ্ধার করে পুলিশ। শালিখার সিংড়া পুলিশ ক্যাম্পের আইসি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রওশন জানান, সকালে ছোট থৈয়পাড়ায় আড়পাড়া-ঝিনাইদহ সড়কের পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, এটি একটি হত্যাকাণ্ড। কারণ নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন ছাড়াও দুই হাত ও মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। দুর্বৃত্তরা তাকে হত্যা করে মৃতদেহ ছোট থৈয়পাড়ায় ফেলে রেখে গেছে বলে তিনি জানান। বুধবার ময়না তদন্ত শেষে মাগুরা পৌর গোরস্থানে ছব্দুলের লাশ দাফন করে আঞ্জুমানে মফিদুল ইসলাম। বৃহস্পতিবার ছব্দুলের পরিবারের সদস্যরা গোরস্থান থেকে ছব্দুলের লাশ তুলে ধোপাবিলা গ্রামের পারিবারিক গোরস্থানে আবার দাফন করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: