মাগুরায় ইজিবাইক চালক আল আমিন হত্যা, দোষ স্বীকার করে যুবকের জবানবন্দী

মাগুরানিউজ.কমঃ

mnস্টাফ রিপোর্টার-

গত ১৯মে মাগুরা সদর থানাধীন আলোকদিয়া নামক স্থানে ইজিবাইক চালক মো. আলামিনকে হত্যা করে তার ইজিবাইটি নিয়ে যায়। এ সংক্রান্তে মাগুরা থানার মামলা নম্বর ৩৬(৫)১৬, ধারা-৩০২/২০১/৩৪ দ. বি. রুজু হয়।

পুলিশ সুপার, মাগুরা এর নিবিড় তদারকীতে তদন্তকারী কর্মকর্তা দক্ষতার সাথে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মো. রিয়াজুল ইসলাম (৩০) নামে এক যুবককে সদরের পাইকেল গ্রাম থেকে ৬জুন গ্রেফতার করে।

পুলিশ জানায়, গত ১৯ মে মাগুরা সদরের আলোকদিয়ায় ইজিবাইক চালক মো. আলামিনকে হত্যা করে তার ইজিবাইটি নিয়ে যায় একটি সংঘবদ্ধ চক্র। ২১ মে আল আমিনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একটি মামলা হলে মামলার তদন্ত ও অনুসন্ধান শেষে পুলিশ ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক ডাকাতি মামলার আসামী মো. রিয়াজুল ইসলামকে গ্রেফতার করে।

সে পাইকেল গ্রামের এহসান মোল্লার ছেলে। আজ বিকালে রিয়াজুলকে মাগুরা জজ আদালতে উপস্থাপন করা হলে সে ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দী দেয়। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: