মাগুরায় দুটি পুরুষাঙ্গ ও মলদ্বার নিয়ে এক শিশুর জন্ম

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় দুটি পুরুষাঙ্গ ও দুটি মলদ্বার নিয়ে একটি শিশু জন্মগ্রহণ করেছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে মাগুরা শহরের একটি ক্লিনিকে অপারেশন-এর মাধ্যমে শিশুটি জন্মগ্রহণ করে। দুটি পুরুষাঙ্গ নিয়ে শিশু জন্মানোর খবর শোনার পর দলে দলে লোকজন শিশুটিকে দেখতে ওই ক্লিনিকে ভিড় জমায়।

ক্লিনিকের ডাক্তার অপূর্ব কুমার বিশ্বাস জানান, অবিশ্বাস্য হলেও দুটি মলদ্বার ও দুটি পুরুষাঙ্গ নিয়ে শিশুটি জন্ম নিয়েছে। বাচ্চাটি তার দুটি পুরুষাঙ্গ দিয়েই প্রস্রাব করছে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। মা ও শিশু দুজনই সুস্থ আছে।

mnশিশুটির বাবা সোনা রায় বলেন, ‘প্রসব বেদনা ওঠার পর আমার স্ত্রীকে সন্ধ্যা ৬টার দিকে ভায়নার মোড়ের এহসান জেনারেল হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে আটটার দিকে ডা. অপূর্ব অপারেশন করেন। কিন্তু দুটি পুরুষাঙ্গ ও দুটি মলদ্বার নিয়ে সন্তানের জন্ম হয়েছে শুনে খুব চিন্তায় পড়ে যাই। মাগুরা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আবদুল হাই জানিয়েছেন, বছর দুয়েক পর একটি অপারেশনের মাধ্যমে শিশুটিকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়া সম্ভব। ডা. আবদুল হাইয়ের কথা শুনে আর কোনো চিন্তা করছি না। মা ও শিশু দুজনেই এখন ভালো আছে।’

সোনা রায়ের বাড়ি মাগুরা সদরের নতুন বাজার এলাকায়। তিনি মাগুরার সোনাপট্টিতে একটি স্বর্ণের দোকানের কারিগর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: