মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার জাঙ্গালীয়া গ্রামে পানিতে ডুবে জাবেদ শেখ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশু জাবেদ শেখ জাঙ্গালীয়া গ্রামের আবজাল শেখের ছেলে ও মহম্মদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
জাবেদের বাবা আবজাল শেখ জানান, সকালে সবার অজান্তে জাবেদ পুকুর পাড়ের একটি আতা গাছ থেকে ফল ছিড়তে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে জাবেদকে মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক গোলাম রসুল এ তথ্য নিশ্চিত করেন।


