মাগুরানিউজ.কমঃ
মাগুরায় অবৈধ পথে আসা ১৫০ পিস ভারতীয় শাড়ি ও থ্রিপিসসহ পুলিশের হাতে আটক হয়েছে মোখলেছুর রহমান নামে এক ব্যবসায়ী। আটককৃত শাড়ি ও থ্রিপিসের মূল্য প্রায় ৫ লাখ টাকা।
বৃহস্পতিবার বিকেলে মাগুরা শহরের ভায়না মোড়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এ শাড়ি ও থ্রিপিস উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের ওসি ইমাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা শহরের ভায়না বিআরটিসি বাস কাউন্টারের সামনে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহণের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ডিবি পুলিশ।
এ সময় বাসের যাত্রী রাজবাড়ী জেলা সদরের ভাঙ্গচালা এলাকার মোখলেছুর রহমানের হেফাজতে থাকা ১৫০ পিস অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রিপিস উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। পুলিশ অবৈধ পণ্য বহনের দায়ে মোকলেছকে আটক করে।
এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।


