মাগুরাবাসী একজন অবিভাবক হারালো- সাইফুজ্জামান শিখর

মাগুরানিউজ.কমঃ 

10906404_362562383939910_8228333789521084075_n

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং মাগুরা-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. সিরাজুল আকবর আর নেই। সোমবার রাত ৮টার কিছুপরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ডা. সিরাজুল আকবরের বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর বলেন, ডা. সিরাজুল আকবরের মৃত্যুতে মাগুরাবাসী একজন অবিভাবক হারালো।

তিনি বলেন আমরা শোকাহত। আমরা তার বিদেহি আত্নার শাস্তি কামনা করছি। শোকাহত পরাবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

গতকাল রোববার মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হন সিরাজুল আকবর। তিনি মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং দ্বিতীয়বারের মতো তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: