মহম্মদপুরে চ্যানেল টোয়েন্টিফোর কর্মীকে কুপিয়ে জখম

মাগুরানিউজ.কমঃ 

downloadমাগুরার মহম্মদপুরে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এর এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের উপজেলার জাঙ্গালীয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত শফিকুল ইসলাম তুফান ঢাকায় চ্যানেল ২৪ এর প্রধান কার্যালয়ে  নিউজ বিভাগের সিনিয়র ভিডিও এডিটর হিসেবে কর্মরত। 

গুরুতর আহত তুফানকে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে মাগুরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তুফানের পিতা মো: আবুল বাশার বাশি জানান, দীর্ঘদিন ধরে তার সঙ্গে প্রতিবেশি মৃত: মোমিন দফাদারের ছেলে রকিব মুসল্লির জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে তার জমিতে রকিব মুসল্লি জোরপুর্বক পাটকাঠির গাদা করতে গেলে রকিবের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তুফানের পিতাকে মারধর করা হয়।

এ ব্যাপারে তিনি সোমবার থানায় একটি জিডি করেন।

এতে প্রতিপক্ষ রকিব গংরা ক্ষিপ্ত হয়। মঙ্গলবার দুপুরে তুফান বাড়িতে আসলে রকিব গ্রুপের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। 

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার জানান, বিষয়টি আমি শুনেছি, এ ব্যাপারে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: