মাগুরানিউজ.কমঃ
মঙ্গলবার চাঁদ দেখা গেলে সৌদিতে বুধবার রোজা শুরু। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিমকোর্ট।
ওইদিন চাঁদ দেখা গেলে পরের দিন বুধবার থেকে দেশটিতে রোজা শুরু হবে।
সোমবার এক খবরে সৌদি আরবের প্রভাবশালী পত্রিকা আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
আদালত সূত্র জানিয়েছে, সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানোর জন্য বলা হয়েছে।
ধারণা করা হচ্ছে, আগামী বুধবার থেকে সৌদি আরবে রোজা শুরু হতে যাচ্ছে। তবে মঙ্গলবার চাঁদ না দেখা গেলে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।
প্রসঙ্গত, সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের শতাধিক গ্রামে রোজা শুরু হয়। সৌদির সাথে ঈদের নামাজও আদায় করে তারা। তবে বাংলাদেশে রোজা শুরু হয় চাঁদ দেখা সাপেক্ষে।


