ফুটবলকে বিদায় রিকেলমের

মাগুরানিউজ.কমঃ 

Riquelme11111-655x330

সব ধরনের ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন কিংবদন্তি আর্জেন্টাইন মিডফিল্ডার জুয়ান রোমান রিকেলমে। ৩৬ বছর বয়সী এই ফুটবলার কেরিয়ারের বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন বোকা জুনিয়র্সে।

বর্ণময় কেরিয়ারের শেষ লগ্নে আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে খেলার আগে বার্সেলোনা এবং ভিয়া রিয়ালের হয়েও খেলেছেন। আর্জেন্টিনোস জুনিয়র্সের সঙ্গে চুক্তির সময় শেষ হয়ে আসার আগে ১০ নম্বর জার্সিধারী এই মিডফিল্ডারের আমেরিকায় খেলার কথা ছিল৷

কিন্তু ইএসপিএনের এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন এই তারকা বুটজোড়া তুলে রাখার কথা স্বীকার করে বলেছেন, ‘ফুটবল আর না খেলার সিদ্ধান্তই নিয়েছি। এখন আমি শুধু ফুটবল ভক্ত। স্টেডিয়ামে গিয়ে সবার সঙ্গে ম্যাচ উপভোগ করবো। গোটা কেরিয়ার নিয়ে আমি দারুণ সন্তুষ্ট।

তিনি আরও বলেন, ‘যতদূর সম্ভব আমি ফুটবলকে উপভোগের চেষ্টা করেছি। আশা করছি আমার সঙ্গে আমার ভক্তরাও উপভোগ করেছে। নিজের কিছু ভালো সময় কাটানোর চেষ্টা সব সময়ই করেছি। বোকা, আর্জেন্টিনা, ভিয়া রিয়াল, বার্সেলোনার যুব দল এবং প্রথম দলের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’
অবসরের পর ছুটিতে গিয়ে পরিবার এবং বাচ্চাদের সঙ্গে সময়টা উপভোগ করতে চান রিকেলমে। তিনি বলেন, ‘এখন থেকে আমার ফুটবলীয় জীবন শেষ হয়ে গেল এবং নতুন জীবন শুরু হলো।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: