আজ শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
মাগুরানিউজ.কমঃ
আইসিসির সর্বশেষ টেস্ট র্যাংকিং- ক্রিকইনফো
খাতায় কলমে পাঁচ দিনের ম্যাচের সবই এখন সবই অতীত। নিতান্তই খুতখুতে যারা তাদের কাছে এখন লাভ-ক্ষতির হিসেবই মুখ্য। বলা বাহুল্য, দুই দলের কাছেও মুখ্য সেই হিসাব।
সেদিক দিয়ে দেখলে বরং লাভের পাল্লাই ভারি টাইগারদের। চতুর্থ দিন তিন উইকেট হারানোর পর আজ বাংলাদেশের ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পন দেখে এই লাভের অবশ্য তেমন কোনো মাহাত্ম্য নেই খুঁজে পাওয়া যায় না। তবে বড় ক্ষতি হয়েছে বলতে হবে ভারতের।
বৃষ্টির কারণে নিশ্চিত জয় থেকে বঞ্চিত হওয়ার পর র্যাংকিংয়ে পতন দেখে নিশ্চয়ই হাত নিশপিশ করছে শিখর ধাওয়ানদের। ফতুল্লা টেস্ট ড্রয়ের ফলে দুটি পয়েন্ট পেয়েছে বাংলাদেশ, তবে র্যাংকিংয়ে সেই নয়েই আছে টাইগাররা। অথচ দুই পয়েন্ট হারিয়ে চারে নেমে গেছে ভারত।
৪১ পয়েন্ট পাওয়া বাংলাদেশের ঠিক সামনে আছে ওয়েস্ট ইন্ডিজ। ৮৪ পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজের সামনে যাওয়ার স্বপ্ন আপাতত না দেখলেও চলে টাইগার সমর্থকদের।
তবে ড্র করায় দুই পয়েন্ট হারানো ভারতের জন্য তা মেনে নেওয়া কঠিন। ফতুল্লা টেস্ট শুরুর আগে ৯৯ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের সঙ্গে ছিল কোহলিরা। দুই পয়েন্ট হারিয়ে তাদের পয়েন্ট এখন ৯৭ দশমিক ৪৭। কিউইদের পেছনে থেকেও স্বস্তিতে নেই ভারত; ৯৭ দশমিক ৩৩ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃস্বাস ফেলছে ইংল্যান্ড, সঙ্গে রয়েছে ‘চিরশত্রু’ পাকিস্তান।
১৭ জুন থেকে শ্রীলংকার সঙ্গে তিন টেস্টের সিরিজ খেলবে ৯৬ দশমিক ৭৫ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের ভারতের দুই ধাপ পেছনে থাকা পাকিস্তান। সেই সিরিজের পর র্যাংকিংয়ে আবারও উত্তান-পতন হবে নিশ্চয়ই। ৯৬ দশমিক ১৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকা শ্রীলংকারও সুযোগ রয়েছে এগিয়ে যাওয়ার।
সূত্র: ক্রিকইনফো, জিনিউজ


